টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
১৩ আগস্ট, ২০২৬ এ ৮:৩৯ PM

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় জেলার সার্বিক যানজট নিরসন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ সড়ক নিরাপত্তা জোরদারে বিভিন্ন কৌশল ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।সভায় সড়ক দুর্ঘটনা কমানো, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
The post টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
