টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১২ আগস্ট, ২০২৬ এ ১১:৫৪ PM

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল জেলা পুলিশের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।এছাড়া জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদার, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।সভায় পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কাওয়াকোলায ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে লুৎফর রহমান ভূঁইয়া
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রতিদিনের কাগজ
