জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ
২২ আগস্ট, ২০২৬ এ ৮:৪৮ AM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক : ঝিনাইদহ জেলার জেনারেল জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আজ খাবার বিতরণ করা হয়েছে। এ সময় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুম্মার নামাজের পর পৌর শহরের পবহাটি পুকুরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেনারেল জিয়া ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম এ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা জিয়া পরিষদের সভাপতি মাওলানা কামাল উদ্দীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, পৌর কৃষক দলের আহবায়ক অ্যাড.মনিরুল ইসলাম মিল্টন, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান দুলাল,বাদশা বুলবুল প্রমুখ।
প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে জেনারেল জিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
পরে স্থানীয় মসজিদের উন্নয়ন কল্পে ২ লাখ টাকার অনুদানের ঘোষণা দেন জেলা পরিষদের প্রশাসক।
The post জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
তাড়াইলে সততা ও উন্নয়নের অঙ্গীকারে ধলা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিএনজি চালক নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১২ AM · এইমাত্র
সিরাজগঞ্জে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
