শাহজাদপুর সংবাদ

জামালপুরে উন্নয়ন,স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি সদরের ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান

৮ অক্টোবর, ২০২৬ এ ৪:০২ PM

জামালপুরে উন্নয়ন,স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি সদরের ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান

রাকিব হোসাইন,জামালপুর জেলা প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন। একই সঙ্গে এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, জলাবদ্ধতা ও নাগরিক সেবাসহ নানা বিষয়ে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সুখ-দুঃখ ও সমস্যাগুলো কাছ থেকে দেখেছি। চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের কথা শুনে তাদের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের জন্য আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রাধান্য না দিয়ে ইউনিয়নের সব মানুষের জন্য সমানভাবে কাজ করতে চাই। জনগণের মতামতের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”মিজানুর রহমান বলেন, “সড়ক যোগাযোগের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের সহযোগিতা, তরুণদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং জলাবদ্ধতার মতো সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।”স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকার বেশ কিছু সমস্যা দীর্ঘদিনের। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং বাস্তব সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে উদ্যোগ নেবেন।”আরেক বাসিন্দা বলেন, “কেন্দ্রীয় ইউনিয়নের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় সেবা পেতে পারে, সেটি আমাদের অন্যতম প্রত্যাশা। আমরা জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব চাই।”এলাকার এক তরুণ বলেন, “তরুণদের জন্য খেলাধুলা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। ইউনিয়নের উন্নয়নের পাশাপাশি তরুণদের দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হলে আমরা উপকৃত হব।”স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি যেন দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে কাজ করেন এবং সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেন।এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও মতামত প্রত্যাশা করেছেন। তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই ইউনিয়নের উন্নয়ন করতে চাই। সবার মতামত ও সহযোগিতা নিয়ে ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়নকে আরও উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

The post জামালপুরে উন্নয়ন,স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি সদরের ১ নম্বর কেন্দ্রীয় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ