শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

২১ অক্টোবর, ২০২৬ এ ১১:১০ PM

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সালাম জতি (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল সালাম জতি একই গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ভুক্তভোগীর বাড়ির পাশে পুকুরপাড়ে প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে অভিযুক্ত আব্দুস সালাম জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সন্ধ্যার পরে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতেই আব্দুস সালাম জতিকে গ্রেফতার করে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: karatoa.com.bd

সম্পর্কিত সংবাদ