শাহজাদপুর সংবাদ

চৌহালীতে ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ আইয়ুব আলী

২১ অক্টোবর, ২০২৬ এ ৯:০৬ PM

চৌহালীতে ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ আইয়ুব আলী

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ আইয়ুব আলী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

শেখ মোঃ আইয়ুব আলী চৌহালী উপজেলার ধূলিয়াবাড়ী গ্রামের কৃতী সন্তান। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখার সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সমাজসেবক ও পল্লী চিকিৎসক। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।তিনি সদিয়া চাঁদপুর ইউনিয়নকে একটি আদর্শ, সমৃদ্ধ, মানবিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর নির্বাচনী অঙ্গীকারে পরিচ্ছন্ন নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে।শেখ মোঃ আইয়ুব আলী আরোও বলেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রয়োজন সৎ নেতৃত্ব, জনসম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতা। এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সদিয়া চাঁদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

The post চৌহালীতে ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ আইয়ুব আলী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ