ছাত্রত্বহীনদের দখলে সিরাজগঞ্জ সরকারি কলেজ হোস্টেল,সিট সংকটে শিক্ষার্থীরা
২২ আগস্ট, ২০২৬ এ ৮:৫২ PM

মো. সোহান সেখ :
সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ ড. শামসুজ্জোহা মুসলিম ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে ছাত্রত্বহীন ব্যক্তিদের সিট দখল করে থাকার অভিযোগ উঠেছে। এতে আবাসন সংকটে পড়েছেন কলেজের বর্তমান শিক্ষার্থীরা। বিশেষ করে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা হোস্টেলে আসন না পেয়ে দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, কলেজের শহিদ ড. শামসুজ্জোহা মুসলিম ছাত্রাবাসে প্রায় ১৫টি সিট এমন ব্যক্তিদের দখলে রয়েছে, যাদের কলেজে বর্তমানে কোনো ছাত্রত্ব নেই। অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স সম্পন্ন করার পরও তারা দীর্ঘদিন ধরে হোস্টেলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ২০২৫ সালের ১২ নভেম্বর শহিদ ড. শামসুজ্জোহা মুসলিম ছাত্রাবাসের সুপারের কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ইতোমধ্যে অনার্স চতুর্থ বর্ষ বা মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের ২০২৫ সালের ২৮ নভেম্বরের মধ্যে সকল বকেয়া পরিশোধ করে নিজ নামে বরাদ্দকৃত সিট হোস্টেল সুপারের কাছে হস্তান্তর এবং ছাড়পত্র গ্রহণ করতে হবে।
তবে শিক্ষার্থীদের দাবি, ওই নির্দেশনা জারির পরও অনেকেই হোস্টেল ছাড়েননি। ফলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শহিদ ড. শামসুজ্জোহা মুসলিম ছাত্রাবাসের হল সুপার বলেন, আমি একটি মিটিংয়ে আছি, পরে এ বিষয়ে কথা বলব।
অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহীদল হাসান বলেন, কলেজ হোস্টেলের বিষয়ে হল সুপারভাইজারের সাথে কথা বলেন।
শিক্ষার্থীদের প্রত্যাশা, কলেজ প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে প্রকৃত শিক্ষার্থীরা আবাসন সুবিধা পেয়ে নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারেন।
The post ছাত্রত্বহীনদের দখলে সিরাজগঞ্জ সরকারি কলেজ হোস্টেল,সিট সংকটে শিক্ষার্থীরা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
