ঘাটাইলের জামুরিয়া মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় এনায়েত করীম, জনসেবাই তাঁর অঙ্গীকার
১৪ অক্টোবর, ২০২৬ এ ৫:২১ PM

এ সালাম চাঁন,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে নানা আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের মধ্যে চলছে প্রার্থীদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব, মানবিকতা ও জনসম্পৃক্ততা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এ আলোচনায় ধীরে ধীরে উঠে আসছে শিক্ষক পরিবারের সন্তান ও সফল উদ্যোক্তা এনায়েত করীমের নাম।স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে। কে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন, কার মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এসব বিষয়কে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। এরই মধ্যে এনায়েত করীমের ব্যক্তিগত উদ্যোগ, সহযোগিতামূলক মনোভাব ও মানবিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।এনায়েত করীম একটি শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক মমরেজ গলগোন্ডা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং সাবেক মমরেজ গলগোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তাঁর উদ্যোগে শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এতে বহু পরিবার জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছে।স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহের অন্যতম কারণ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ও এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে নির্বাচনে প্রার্থীর গ্রহণযোগ্যতা শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতির ওপর নির্ভর করবে।চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এনায়েত করীম বলেন, “আমি জামুরিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার চেয়ে আমার ইউনিয়নের সুবিধাবঞ্চিত, অভাবী ও নিরন্ন মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়টি বেশি গুরুত্ব দিই। আমি চাই, আমার এলাকার কোনো মানুষ যেন অনাহারে কিংবা অর্ধাহারে না থাকে। অসহায় মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটিই আমার বড় চিন্তা।”তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জামুরিয়া মডেল ইউনিয়নের মানুষ যদি মনে করেন, চেয়ারম্যান পদে আমার প্রার্থী হওয়া উচিত এবং আমাকে দিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করা সম্ভব, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব।”স্থানীয় সরকার ব্যবস্থায় একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এসব প্রত্যাশাকে সামনে রেখে জামুরিয়া মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।শেষ পর্যন্ত জনসম্পৃক্ততা, উন্নয়ন পরিকল্পনা ও মানুষের আস্থাই নির্বাচনী মাঠে প্রার্থীদের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
The post ঘাটাইলের জামুরিয়া মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় এনায়েত করীম, জনসেবাই তাঁর অঙ্গীকার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থিদের থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৮ PM · এখন টিভি
শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৭ PM · Ajker Patrika
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অতিথি পাখির আগমনে অপরূপ চলনবিল, অবাধ বিচরণে বাধা নিরাপত্তাহীনতা
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৮ AM · Rupali Bangladesh
