ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন
২২ আগস্ট, ২০২৬ এ ৩:২২ PM

এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমি দখল, হয়রানিমূলক মামলা ও হুমকি-ধমকির অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (২২ আগস্ট /২০২৬) সকাল ৯টায় ছয়ানী বকশিয়া বাজারে আয়োজিত এ মানববন্ধনে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, হয়রানি, হুমকি-ধমকি ও একাধিক মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা জানান, আতর আলীকে গ্রেপ্তারের দাবিতে গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করা হয়েছিল। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে জামিনে মুক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।মানববন্ধনে বক্তারা আরও দাবি করেন, যেসব জমি জবরদখলের অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হয়রানিমূলক ও মিথ্যা মামলা হয়ে থাকলে সেগুলো তদন্ত করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ছয়ানী বকশিয়া গ্রামের বাসিন্দা মো. শাহজাহান আলীর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া ও রনি তালুকদারসহ স্থানীয়রা।
বক্তারা আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।এ বিষয়ে আতাউর রহমান ওরফে আতর আলীর বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
The post ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
