গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে সভাপতি শাহাদাত হুসেইন মতবিনিময়
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২৪ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হুসেইন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সদস্য,শিক্ষক সদস্য, শিক্ষক শিক্ষাকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক,পৌর প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি শাহাদাত হুসেইন বলেন,শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়,শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কাশেম, অভিভাবক সদস্য ডা: বিপ্লব চন্দ্র বর্মন, শিক্ষক সদস্য মনোয়ারুল ইসলাম সহ শিক্ষক ও শিক্ষাকা বৃন্দ।
উল্লেখ্য: মতবিনিময় সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ,শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি,পড়াশোনার মানোন্নয়ন,শৃঙ্খলা,অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
The post গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে সভাপতি শাহাদাত হুসেইন মতবিনিময় appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
