কুড়িগ্রামে ধানের জমি থেকে খণ্ডিত পা উদ্ধার, পাশে রক্তমাখা পলিথিন
২৬ আগস্ট, ২০২৬ এ ১২:১৩ PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
তবে খণ্ডিত পা কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থল থেকে পা উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিন পড়ে থাকতে দেখা গেছে। তাঁদের ধারণা, কেউ সড়ক দিয়ে যাওয়ার সময় খণ্ডিত পা সেখানে ফেলে যেতে পারে। তবে কখন বা কে এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এটি সেখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরে আবারও পোশাকশ্রমিকদের অবরোধ
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়াগামী কর্মীদের দিতে হবে ৮ হাজার টাকা
৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM · প্রথম আলো
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪০ PM · প্রথম আলো
