কুষ্টিয়ার দৌলতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যক্তি আটক
১২ আগস্ট, ২০২৬ এ ৮:১৬ AM

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রিফুজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোজাম মন্ডল একই এলাকার আজিত মন্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিশু খেলাধুলা করতে গিয়ে প্রতিবেশী মোজাম মন্ডলের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।শিশুটির মা অভিযোগ করে বলেন, মোজাম মন্ডল তাদের প্রতিবেশী। মেয়েটি খেলতে তার বাড়িতে গেলে তাকে একা পেয়ে অনৈতিক কাজের চেষ্টা করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে পরিবারের সঙ্গে পরামর্শ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম মন্ডলকে আটক করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
The post কুষ্টিয়ার দৌলতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যক্তি আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
