শাহজাদপুর সংবাদ

কাজিপুরে নবাগত ইউএনও শাহনাজ পারভীনের যোগদান

১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩০ PM

কাজিপুরে নবাগত ইউএনও শাহনাজ পারভীনের যোগদান

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক::সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৮তম বিসিএসের কর্মকর্তা শাহনাজ পারভীন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে বরণ করে নেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা এবং কাজিপুরে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।শাহনাজ পারভীন এর আগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজিপুরে নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।এ সময় সংসদ সদস্য সেলিম রেজা নবাগত ইউএনওকে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে একই সঙ্গে কাজিপুরের বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তিনি সম্প্রতি নরসিংদী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করেছেন।কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় আয়োজিত বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ অনেকে।বক্তারা নবাগত ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্বকালীন সময়ে সফলতা কামনা করেন। একই সঙ্গে বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানের দায়িত্ব পালনের প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

The post কাজিপুরে নবাগত ইউএনও শাহনাজ পারভীনের যোগদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ