শাহজাদপুর সংবাদ

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

৩ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৯ PM

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :সিরাজগঞ্জের শাহজাদপুরে শহীদ প্রেসিডেন্ট,মেজর জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয়তাবাদী বিএনপির সংগঠন ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩ অক্টোবর)শনিবার সকাল ১০ টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে , সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও শাহজাদপুর উপজেলা শাখা ওলামাদলের সভাপতি, অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, হাফেজ মোঃ স্বপন সরকার ওয়ারেছি ও শাহজাদপুর পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আরিফুজ্জামান আরিফ,শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার,শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের ১নং যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন প্রমুখ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,শাহজাদপুর পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম।

এসময় শাহজাদপুর উপজেলা বিএনপি, শাহজাদপুর উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন ওলামাদলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক বলেন, বর্তমান তারেক রহমান এর সরকার আলেম বান্ধব সরকার। কোনো সরকারের আমলে আলেমরা নিরাপদ ছিলোনা তাদেরকে বিনা অপরাধেই গ্রেফতার করা হতো অমানবিক নির্যাতন করা হতো। বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনার সময় আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।তিনি আরও বলেন, কোনো সরকারই আলেম ওলামাদের কথা ভাবতেন না। কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে কথা দিয়েছিল বিএনপি সরকার গঠন করলে ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা দেওয়া হবে। সরকার গঠন করার পরেই ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা পাবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, তারেক রহমানের সরকার, তিনি সারাদেশে ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা প্রদান করছেন। সেই উপলক্ষে শাহজাদপুরসহ সারাদেশে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ১৫ টি মসজিদ, তারপরে পুরো শাহজাদপুরে এই কার্ডের মাধ্যমে ইমাম মোয়াজ্জিনদের বেতনের আওতায় আনা হবে।

The post ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ