এসআরবি-১২ সদর কোম্পানি এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৪ AM

এসআরবি-১২ সদর কোম্পানি এর অভিযানে মাদক পরিবহন কালে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় গত ২০ অক্টোবর ২০২৬ খ্রি. দুপুর ১২.২০ ঘটিকায় এসআরবি-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন তেলকুপি গ্রামস্থ তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন কাঠেরপুল হইতে চান্দাইকোনা গামী পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামি ১। মোছাঃ শাহনাজ ওরফে সাইনা বেগম(৫০), স্বামী-মৃত ওবিরুল, সাং-সোনাপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন জয়পুরহাট সীমান্ত এলাকা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে এসআরবি-১২ বদ্ধপরিকর। এসআরবি-১২ কে তথ্য দিন – মাদক, অ¯¿ধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত প্রেস বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনি• ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত…………… মোঃ ফাহাদুজ্জামান আকন্দ সিনিয়র সহকারী পরিচালক অপস অফিসার এসআরবি-১২, সিরাজগঞ্জ।
The post এসআরবি-১২ সদর কোম্পানি এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন
২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
২৩ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন শ্রমিকের মৃত্যু
২৩ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির
২৩ অক্টোবর, ২০২৬ এ ৮:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারখন্দে অসহায় বাবার আকুতি—সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:১০ PM · Alokito Bangladesh
