উল্লাপাড়ায় ১১০ পিচ চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধংস
৩০ জুলাই, ২০২৬ এ ১২:২২ AM

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়নের তিনটি বিলে অভিযান চালিয়ে ১১০ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ ও তা আগুনে পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনি সংগে নিয়ে বুধবার সারাদিন অভিযান চালিয়ে জালগুলো আটক করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান। তিনি জানান সকাল নয়টা থেকে বাঙ্গালা ইউনিয়নের আফার, সাতবারিয়া ও বিনায়েকপুর বিল এলাকায় বন্যার পানিতে পেতে রাখা বড় ছোটো মিলে ১১০ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। এর দাম প্রায় সাড়ে ৩ লাখ টাকা। নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দে বেলা ৩ টা পর্যন্ত বিল এলাকায় অভিযান চালানো হয়।
উপজেলা পরিষদ চত্বরে বিকেল চারটায় সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার রিমার উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ২৯/০৭/২০২৬
The post উল্লাপাড়ায় ১১০ পিচ চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধংস appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়ালের নাজিরের পকেটে ঘুষের টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৪ PM · Janobani
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রেলস্টেশনে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাৎ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
