শাহজাদপুর সংবাদ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত

২৩ আগস্ট, ২০২৬ এ ২:৪৮ PM

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সুজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হেসেন নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে লাহিড়ীমোহনপুর-শ্যামলীপাড়া আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া নামক স্থানে। রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়া থেকে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার কালিয়াকৈর গ্রামের ছাইদুর রহমানের ছেলে।

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৩/০৮/২০২৬

The post উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত appeared first on Sirajganj News 24.

সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪

সম্পর্কিত সংবাদ