উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবরে আমান উল্লাহ আমান ও খায়রুল কবির খোকনের শ্রদ্ধা
১২ অক্টোবর, ২০২৬ এ ৮:১৪ PM

মো. মোকলেসুর রহমান মামুন :নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের জাতীয় বীর শহীদ নাজির উদ্দিন জেহাদ ও শহীদ সাইফুদ্দিন মনিরের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নবগ্রামে শহীদ নাজির উদ্দিন জেহাদের নিজ গ্রাম নবগ্রাম কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। পরে কবর জিয়ারত করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিএনপির এই দুই নেতা।
এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে আমান উল্লাহ আমান শহীদ নাজির উদ্দিন জেহাদের বাড়িতে যান। সেখানে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
The post উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবরে আমান উল্লাহ আমান ও খায়রুল কবির খোকনের শ্রদ্ধা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২
৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ
৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎসবমুখর পরিবেশে শেষ হলো উচ্ছ্বাস-১০: হাতে-কলমে কার্যক্রম
৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় এইচ.এস-সি রেজাল্টে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ সবার শীর্ষে
৩১ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ শিশু, পরদিন মিলল লাশ
৩১ অক্টোবর, ২০২৬ এ ৯:১২ PM · Alokito Bangladesh
