উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক সদস্য সচিবসহ ৬ নেতাকর্মী গ্রেফতার
২৭ জুলাই, ২০২৬ এ ৬:০৭ PM

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন সহ ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ।
উল্লেখ্য,গত ২৫ তারিখ রাতে উল্লাপাড়া মডেল থানার ভিতর অফিস রুমের সামনে বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিষ্টার এর উপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে ২৬ জুলাই থানায় মামলা হলে সোমবার ভোর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন ও বিএনপি কর্মী আব্দুল মোমিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৬ জুলাই থানায় মামলা দায়ের করেন। একই দিন মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। এসব মামলায় উল্লাপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ মনিরুজ্জামান মন্ডল জানান, মারপিট ও চাঁদাবাজির দুটি মামলায় আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
২৭/০৭/২০২৬
The post উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক সদস্য সচিবসহ ৬ নেতাকর্মী গ্রেফতার appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
