উল্লাপাড়ায় ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৪৩ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৩:৩৪
NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৬ গ্রাম হেরোইনসহ মো. ইসাহাক আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তারের করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে উপজেলার সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া এলাকায় এসআরবি-১২-এর সদর দপ্তরের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার ইসাহাক আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের বাসিন্দা বলে এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁর বাবার নাম মো. হাসিবুল ইসলাম।
গণমাধ্যমে পাঠানো' এসআরবি-১২, সিরাজগঞ্জ এর সিনিয়র সহকারি পরিচালক (অপস্ অফিসার) ফাহাদুজ্জামান আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অধিনায়কের নির্দেশনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় ইসাহাক আলীকে ৬৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করে আসছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
