ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস
২৬ আগস্ট, ২০২৬ এ ৩:৫৮ AM

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমন স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি, আলেম-ওলামা ও নবীপ্রেমী অংশ নেন।
আজ মঙ্গলবার (১২ রবিউল আউয়াল) সকালে শহরের দরগাহ রোডে অবস্থিত হযরত শাহ সূফী আফজাল মাহমুদ (রহ.) দরগাহ শরীফ প্রাঙ্গণে সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানরা। পরে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, সিরাজগঞ্জ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়।
জুলুসটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দরুদ ও সালাম পাঠ, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন। না‘রায়ে তাকবীর আল্লাহু আকবার’ ও ‘ইয়া রাসুলাল্লাহ (সা.) ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই তাঁর জীবন ও শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দের নয়, বরং আত্মশুদ্ধি, মানবসেবা ও মহানবীর আদর্শ ধারণের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, সিরাজগঞ্জ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২১ PM · nagorik tv
