শাহজাদপুর সংবাদ

অমাবস্যার রাতে যা ঘটেছে শাহজাদপুরের একটি কবরস্থানে

২২ অক্টোবর, ২০২৫ এ ১:০০ PM

অমাবস্যার রাতে যা ঘটেছে শাহজাদপুরের একটি কবরস্থানে

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের কবরস্থানে গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে কঙ্কালগুলো চুরি হলেও বিষয়টি অনেকটা গোপন ছিল।

বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বিপুলসংখ্যক লোকজন ও স্বজনরা কবরস্থানে ভিড় করছেন।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, গত সোমবার অমাবস্যার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বিষয়টি মুসল্লি ও স্বজনদের মাধ্যমে জানাজানি হয়। ওইসব কবর খেয়াল করলে দেখা যায়—মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল চুরি হয়েছে। খুঁড়ে রাখা কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, এ ঘটনায় আজ বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজিয়েট স্কুল সেই স্কুল ...

জামালপুরের বকশীগঞ্জে চরকাউরিয়া এলাকার আবু সাঈদ (১১) নামে এক মাদ্রাসা ...

সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘টাকা পয়সার ...

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ভারত সীমান্তে গুজব ছড়িয়ে অযথা ...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission

সূত্র: RTV Online

সম্পর্কিত সংবাদ