Rangpur24
১৪ আগস্ট, ২০২৬ এ ৭:০০ AM
সিরাজগঞ্জ শহরের কয়েকটি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সকালে অধিদপ্তরের সিরাজগঞ্জ সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য এবং নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করতে শহরের বাজার স্টেশন, ফজলুল হক রোডের কাঁচামাল আড়ত, ইবি রোড বাজার ও ২নং খলিফাপট্টি বাজারে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি নেওয়া, ক্রয় রশিদ না থাকা ও বেকারি পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরিফ মাংসের দোকানের মালিক আরিফুল ইসলামকে ২ হাজার, মেসার্স বিসমিল্লাহ ভান্ডারের মালিক মজনু শেখকে ১ হাজার ও মারহাবা বাকরখানীর প্রতিনিধি নাঈমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডিম, কাঁচামরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: Rangpur24
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
