সোমবার, ২৩ মার্চ ২০২৬
৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হল যমুনা চরে আটকে পড়া অর্ধশত শিক্ষার্থী। সোমবার রাত ১২টার পর বঙ্গবন্ধু সেতু ও যমুনা নদীতে ঈদ আনন্দ ভ্রমণ করতে আসা এসব শিক্ষার্থীদের উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও আটকে পড়া শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কামুটিয়া গ্রামের প্রায় ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থী মিলে ইঞ্জিনচালিত একটি শ্যালো নৌকা নিয়ে বঙ্গবন্ধু সেতু ও যমুনা নদীতে আনন্দ ভ্রমণে রওনা হন। দিনভর নদীতে নির্মল বিনোদনসহ দুপুরের খাবার গ্রহণ ও সেতু দর্শন করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে যমুনা নদীর মাঝে আকস্মিকভাবে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও মেশিন চালু না হওয়ায় রাত ১০টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুরের যমুনা চরের ধুলিয়াবাড়ি এলাকায় আটকা পড়েন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ রাত ১২টার দিকে চরে গিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে। এছাড়া পুলিশি নিরাপত্তায় শিক্ষার্থীদের রাতযাপন শেষে মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে কথা বলে নিরাপদে তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, আটকে পড়া শিক্ষার্থীরা জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের উদ্ধার করা হয়। তবে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে নিরাপদে সবাইকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। সূত্রঃ যুগান্তর

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...