সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) মারা গেছেন। তবে এখনও তার পরিবারের সন্ধান মেলেনি। বৃদ্ধটির মরদেহ দুদিন ধরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা জানালেও মৃত্যুর আগ পর্যন্ত সঠিক কোনো ঠিকানা বলতে পারেননি। শনিবার (০৯ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শামীম আহমেদ জানান, সমাজসেবা বিভাগের বৃদ্ধাশ্রমে থাকা অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ বৃহস্পতিবার (৭ মে) রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুদিন ধরে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত ওই বৃদ্ধের সঠিক কোনো ঠিকানা কিংবা আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, গত ১৭ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ। সে সময় তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছিল। এরপর হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। গত ২১ এপ্রিল সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান করছিলেন তিনি। পরে রেলওয়ে পুলিশের সহায়তায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রামেক থেকে আসা তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার শরীরে পুরাতন এ্যাজমাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থাকায় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। মানসিকভাবে বিপর্যস্ত এই বৃদ্ধ কথা বলতে পারেন না। কিছুটা সুস্থ হওয়ার পর সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বৃদ্ধাশ্রমে তাকে রাখা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...