বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ ডিসম্বের -২০১৮ খ্রিষ্টাব্দ : গতকাল বুধবার বাদ আছর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস, গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, মুক্তিযুদ্ধকালীন সেক্টর-৭ এর সাব সেক্টর-৪ বি-কয় এর রাজনৈতিক উপদেষ্টা, ভারতের জলঙ্গী অপারেশন ক্যাম্পের ক্যাম্পিং ইনচার্জ, পাবনা-কুষ্টিয়া আঞ্চলিক পরিষদের প্রচার সাব কমিটির চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, সাবেক গণপরিষদ সদস্য মরহুম আলহাজ্ব এড. আব্দুর রহমান (এম.সি.এ) এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া খায়ের, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সফল জীবনীর ওপর আলোচনা ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত, মরহুমের বড় ছেলে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু, ছোট ছেলে শাহজাদপুর উপজেলা ছাত্রলেগের সাবেক সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক জহরলাল শেখসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার খায়ের অনুষ্ঠানে বক্তারা মরহুম মরহুম আলহাজ্ব এড. আব্দুর রহমান (এম.সি.এ) এর আত্মার মাগফেরাত কামনা করে তার সফল জীবনাদর্শের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

খেলাধুলা

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...