শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচার মিলছে না। উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের একটি নিু মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ওই ছাত্রী পড়াশোনা করে। এ কারণে ওই ছাত্রী এখন লজ্জায় আর বিদ্যালয়ে যাচ্ছে না। ধর্ষিতা ছাত্রীর বাবা জানান, আমি খুবই গরিব মানুষ। আমি পরের বাড়িতে তাঁতের কাজ করে সংসার চালাই। তিনি অভিযোগ করেন, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য তাকে বারবার হুমকি দিচ্ছে। তাই তিনি ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগে জানা গেছে, ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী তার গ্রামের এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছিল। এ সময় ডায়া মোড় হতে সোহেল নামের এক বখাটে মেয়েটিকে বিয়ের কথা বলে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে জামিরতা যমুনা নদীর ঘাটে নিয়ে যায়। সেখান থেকে সোহেল তার বন্ধু আবদুুুল হালিম ও রেজাউলের সহযোগিতায় হাত-পা ও মুখ বেঁধে জামিরতার নির্গম যমুনার চরে নিয়ে যায়। এ সময় সোহেল ওই ছাত্রীকে ধর্ষণ করে। এতে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। সোহেল ও তার সঙ্গীরা মেয়েটিকে একা ফেলে সেখান থেকে পালিয়ে যায়। জ্ঞান ফিরলে তার চিৎকারে এক নৌকার মাঝি দুপুরে ওই ছাত্রীকে উদ্ধার করে জামিরতা ঘাটে নিয়ে আসে। ওই ছাত্রীর চাচাতো বোনের স্বামী সে সময় খেয়া ঘাটে অবস্থান করছিলেন। তিনি ঘটনাটি শ্বশুরবাড়িতে মোবাইল ফোনে জানালে ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর ওই ছাত্রীর বাবা এলাকার প্রধানদের জানিয়েও কোনো বিচার পাননি। এর পরিপ্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর শাহজাদপুর থানায় সোহেল, তার পিতা মোতালেব, আবদুল হালিম তার পিতা নছির সেখ, রেজাউল তার পিতা বেল্লাল ও আবদুুুুল আলিমকে আসামি করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে ওই নিু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন শনিবার জানান, তার স্কুলের ষষ্ঠ শ্রেণীর ওই মেধাবী ছাত্রীকে একই গ্রামের তাঁত শ্রমিক সোহেল ধর্ষণ করে। এর পর থেকে সে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ওই স্কুলছাত্রী পুনরায় যাতে লেখাপড়া শুরু করতে পারে এ জন্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...