সোমবার, ২৩ মার্চ ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পানি সাঁতরিয়ে সাঁতরিয়ে ত্রাণ পাবার জন্য এসে আকুতি মিনতি করেন। শাহজাদপুর উপজেলার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ কৈজুরী ইউনিয়নের জগতলা, গুদিবাড়ী, আররা, ধীতপুরসহ ২৬টি গ্রামের সিংহভাগ এলাকার ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সাথে আশ্রয়হীন মানুষের চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। গত শনিবার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিরতণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ,সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ত্রাণ বিরতণের খবর ছড়িয়ে মুহুর্তেই ওইসব এলাকার শত শত নারী পুরুষ বন্যার পানিকে উপেক্ষা করে ত্রাণ বিরতণ স্থলে ভীড় জমান। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতূল থাকায় অনেকেই ত্রাণ না পেয়ে বিষন্ন বদনে ফিরে যান। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান,‘আমরা পর্যায়ক্রমে সকলের মধ্যেই ত্রাণ বিরতণ করবো।’ এদিকে, গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শাহজাদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ইতিমধ্যেই শাহজাদপুরে ৬৫ মেট্রিকটন চাউল ও নগদ ৮০ হাজার টাকা বন্যাদুর্গতদের মধ্যে বিরতণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...