ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় চার মাস হতে চলেছে। এবার ফুটবলপ্রেমীরা প্রহর গুণতে শুরু করেছে ২০১৮ বিশ্বকাপের। রাশিয়ায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের প্রথম মাইলস্টোন হিসেবে অভিনব কায়দায় মঙ্গলবার উন্মোচন করা হয়েছে ২০১৮ বিশ্বকাপের লোগো।
মস্কোতে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম লোগো উন্মোচন করা হয়। এরপর মস্কোর থিয়েটার বিল্ডিংয়ে প্রক্ষেপণের মাধ্যমে লোগো উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্লাটার, স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান ভিতালি মুটকো ও ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো।
লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি বলেন, ‘আমি এ পর্যন্ত দশটি বিশ্বকাপ দেখেছি। ১৯৫৪ সালে আমি প্রথম বিশ্বকাপ উপভোগ করি। সেটা ছিল আমার মাতৃভূমি সুইজারল্যান্ডে। চার বছরের মাথায় আরো একটি বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছি। সেই বিশ্বকাপের লোগো উন্মোচন অনুষ্ঠানটা অসাধারণ হয়েছে। আমি নিশ্চিত চার বছর পর এখানে আয়োজিত বিশ্বকাপও সফলভাবে শেষ হবে।’
ইতালিয়ান সাবেক অধিনায়ক কানাভারোকে তার চোখে দেখা তিনজন সেরা ফুটবলারের নাম বলতে বলা হলে তিনি বলেন, ‘আমার চোখে এক নম্বরে রয়েছে কানাভারো। এরপর অবশ্যই দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি।’
রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে লোগো। লোগো উন্মোচনের পর অনলাইনে একটি জরিপ চালানো হয়। জানতে চাওয়া হয় লোগোটি পছন্দ হয়েছে কিনা। সেখানে ৭০ শতাংশ মানুষ লোগোটির পক্ষে ভোট দেন।
২০১৮ সালের জুন-জুলাই মাসে রাশিয়ার ১১টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
