শাহজাদপুর প্রতিনিধিঃ এবছর রবি মৌসুমে শাহজাদপুর উপজেলার যমুনার চরে গমের বাম্পার ফলন হয়েছে। যমুনা নদীর ধু ধু বালু চরের যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু গম ক্ষেত আর গম ক্ষেত। গমের বাম্পার ফলন দেখে কৃষকের মুখেও হাসি ফুটে উঠেছে। এক সময় এসব ধু ধু বালু চর কৃষকের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছিল। বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগিতা ও পরামর্শে কৃষকেরা এই ধু ধু বালু চরে অবিশ্বাস্য হলেও গমের বাম্পার ফলন ফলিয়েছে। ফলে যমুনার ভাঙ্গনে নিঃস্ব চাষীরা আবার ঘুরে দাড়িয়েছে। তাদের ঘরে অভাব দুর হয়ে স্বচ্ছলতা ফিরে এসেছে । শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সাজু জানান, এ বছর শাহজাদপুরের যমুনা নদীর চরে ১ হাজার ২০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। ফলনও হয়েছে আশানুরূপ। এতে আশা করা হচ্ছে কৃষকেরা এ বছর গমের ভাল দাম পেয়ে আগের চেয়ে অধিক লাভবান হচ্ছে। যমুনা নদীর কৈজুরীর চর,দাদপুর চর,সোনাতনি চর,বানতিয়ার চর,হাতকোড়া চর ঘুরে দেখা গেছে এসব চরে এ বছর গমের ব্যাপক আবাদ হয়েছে। যাহা গত বছরের ২০ ভাগ বেশী বলে জানা গেছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দ্বায়...
শাহজাদপুর
পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওসমান গণি
বিজ্ঞান ও প্রযুক্তি
ফেসবুকে বিজ্ঞাপন বাতিল, ৭২০ কোটি ডলার লোকসানে জাকারবার্গ
স্বাস্থ্য
ঢাকা বিভাগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু! সারাদেশে নতুন আক্রান্ত ৩ হাজার ১৯০ জন
