সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
ঘটনার দুই বছর পর বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে বিএনপির এক নেতা বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানির আদালতে মামলার আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন বলে জানান আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম।
মামলার বাদী উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফল তলা গ্রামের আব্দুল গফুরের ছেলে মো: শাহাদৎ হোসেন। তিনি উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত)।
আসামিরা হলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম, ছোট ভাই একই আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।
বাদীর আইনজীবি এ্যাডভোকেট মো. হোসাইন সহিদ সোহরায়ারদী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী মো: শাহাদৎ হোসেন জানান, ২০২২ সালের ২৫ জুন শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে তিনি অন্যের জমি ভাড়া নিয়ে ১ কোটি ৮০ হাজার টাকার ৯০ লাখ সেফটি ড্রেজারের বালু কিনে বিক্রি করা অবস্থায় ২০২২ সালের ২৬ জুন নামিক আসামীরা বাঁধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে নামিক অসামীরা আমাকে ধরে নিয়ে মারপিট করে ও হত্যার হুমকি দেয়। পরে ওই বালু আসামিরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিক্রি করেন। ফলে আমার ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এতোদিন পর আদালতে মামলা করেছি বলেন তিনি।
এ বিষয়ে জানতে আসামী সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, এমপি চয়ন ইসলাম ও মো: টিপুর মোবাইল ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
রাজনীতি
ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
