বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  স্বপ্নের পদ্মা সেতুর ৪১টি স্প্যান তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের শিংহুয়াংডাও শহরে। বাংলাদেশে এনে করা হয়েছে জোড়া লাগানো ও রং করার কাজটি। চীন থেকে আনার সময় স্প্যানের বিভিন্ন অংশের রং ছিল অনেকটা সোনালি। চীন থেকে বিযুক্ত অবস্থায় আনার পর দেশে জোড়া দিলে একেকটি স্প্যানের ওজন দাঁড়ায় ৩ হাজার ২০০ টন। সেগুলো জার্মানির ক্রেন দিয়ে পদ্মা সেতুর পিলারের ওপর বসানো হয়। পদ্মা সেতুর মূল কাঠামোর রং ধূসর। কেন এই রংটি বেছে নেওয়া হলো, তার পেছনে যুক্তি আছে। উদ্বোধনের দিন এবং পরবর্তী সময়ে বিভিন্ন জাতীয় দিবসে পদ্মা সেতুতে আলোকসজ্জার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর দুই প্রান্তে আধুনিক শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেতুর রং বাছাইয়ের ক্ষেত্রে এসব বিষয় কাজ করেছে। পদ্মা সেতু প্রকল্প সূত্র বলছে, সাধারণ সব সেতুতেই সড়কবাতি বা স্ট্রিট লাইট দেওয়া হয়। পদ্মা সেতুতেও সেটা থাকবে। তবে বাড়তি হিসেবে এই সেতুর বিভিন্ন স্থানে নানা রঙের আলোকসজ্জার ব্যবস্থা থাকবে। সেতু কর্তৃপক্ষ চাইলে স্বাধীনতা ও বিজয় দিবসের মতো জাতীয় উৎসবে আলোকসজ্জার সুযোগ থাকবে। এটাকে বলা হচ্ছে আর্কিটেকচারাল লাইটিং। দুবাইয়ের সুউচ্চ ভবন বুর্জ আল খলিফা টাওয়ারে আলোর মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়। পদ্মা সেতুতেও একইভাবে আলোকসজ্জার ব্যবস্থা রাখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেতু বিভাগের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ধূসর রঙের মধ্যে আলো ফেললে বেশি ফুটে উঠবে। এ জন্যেই এই রং বাছাই করা হয়েছে। রং সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। তিনি বলেন, এই রং ২৫ বছর স্থায়ী হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। পদ্মা সেতু দেখতে অনেকটা ইংরেজি বর্ণ ‘এস’-এর মতো। এর পেছনে কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, সেতু সোজা হলে রাতে যানবাহনের চালকের ঝিমুনি আসতে পারে। তাঁরা যেন চলার সময় সতর্ক থাকেন, এ জন্য কিছুটা বাঁক দেওয়া হয়েছে। সাধারণত বেশি দৈর্ঘ্যের সেতু একটু বাঁকানো আকৃতিতে তৈরি করা হয়। আরেকটি বিষয় হলো সৌন্দর্যবর্ধন। ‘এস’ আকৃতির হলে সেতু দেখতে সুন্দর দেখায়

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...