রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য নতুন সময় টিভি'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, সময়ের কন্ঠস্বর, নজর টুয়েন্টি ফোর ডটকম ও দেশের কন্ঠ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি মোঃ রাজিব আহমেদ রাসেলকে শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৩১ জানুয়ারি (রোববার) শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি স্বাক্ষরিত সাময়িক বহিষ্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়েছে, "শাহজাদপুর প্রেস ক্লাবের গ্রুপ ম্যাসেঞ্জারে রাজীব আহমেদ রাসেলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকান্ড সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য জহুরুল ইসলাম। এতে রাজিব আহমেদ রাসেল ও জহুরুল ইসলামের মধ্যে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। পরে জহুরুল ইসলাম প্রেস ক্লাবে বাদী হয়ে রাজিব আহমেদ রাসেলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর শাহজাদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য শুনানীকালে রাজীব আহমেদ রাসেলের বিরুদ্ধে মাদকের ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকান্ডের বিষয় উঠে আসে। এসব ঘটনার সত্যতা জানতে সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল কাশেমকে আহবায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘ সময় অনুসন্ধান শেষে উক্ত তদন্ত কমিটি এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন, একাধিক ভিডিও ক্লিপ, প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণ ও রাজিব আহমেদ রাসেলের দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনার ভিত্তিতে রাজিব আহমেদ রাসেল ও তার স্ত্রী রুমী খাতুন ওরফে প্রিয়া আহম্মেদ পরিচালিত পৌর এলাকার মণিরামপুর বাজারস্থ প্রিয়া বিউটি পার্লারের বিরুদ্ধে মাদক ব্যবসা ও নানা অসামাজিক কর্মকান্ডের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এ কারণেই তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সাময়িকভাবে বহিষ্কারাদেশ পত্রে আরও উল্লেখ করা হয়েছে, 'রাজীব আহমেদ রাসেলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডের প্রমাণ পাওয়ায় শাহজাদপুর প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ৯ অনুচ্ছেদের ধারা ৯ এর (গ) মোতাবেক প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পাশাপাশি, ১০ দিনের মধ্যে কেনো তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না? মর্মে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে রাজীব আহমেদ রাসেলকে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’