বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের সবজিগ্রাম পুরান টেপরি ও চরনবীপুর এ দুটি গ্রামের যেদিকেই তাকানো যায় সেদিকেই চোখে পড়ে অসংখ্য সবজির ক্ষেত। দিনভর নারী- পুরুষকে ওই সবজির ক্ষেতে সবজি গাছের পরিচর্যা , সবজি তোলা ও পরিষ্কারের কাজ করতে দেখা যায়। শাহজাদপুর পৌরসদর থেকে ১০ কিলোমিটার উত্তরে তালগাছী বাসষ্ট্যান্ডের পূর্বদিকে করতোয়া নদী নৌকায় পাড় হবার পর সবজিতে ভরপুর শ্যমল গ্রামদু’টি চোখে পড়ে। ওই দুটি গ্রামের শতশত কৃষক একে অপরের দেখাদেখিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করে সবজি চাষের এক অনুপম মডেল স্থাপন করেছেন। পাশাপাশি ব্যর্থতার নাগপাশ ডিঙ্গিয়ে আত্মপ্রত্যয়ী ওইসব কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠেছেন। তাদের এ সাফল্যগাথা সবজি চাষ দেশের বেকারদের পথ দেখাবে -এমনিই তাদের প্রত্যাশা। শাহজাদপুরের সবজিগ্রাম পুরান টেপরি ও নবীপুরের কয়েকজন আত্মপ্রত্যয়ী সবজি চাষীদের সাথে আলাপকালে তারা তুলে ধরেন তদের অতীতের দুঃখ, দুর্দশা এবং সবজি চাষের পর সফলতার চিত্র। কিছুই ছিলনা তাদের। জীবনজীবীকা হয়ে উঠেছিল অত্যন্ত দুর্বিসহ। নানা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভূগতে ভূগতে তাদের অনেকে ঋনের জালেও আটকা পড়েছিলেন। সবদিক থেকে জীবন তাদের নিকট অত্যন্ত ত্যাক্ত বিরক্ত উতপ্ত হয়ে উঠেছিল। কিন্তু সবজি চাষের পর থেকে শুরু হয় তাদের দিন বদলের পালা। সবজি চাষ করে তারা একে একে হয়ে ওঠেন স্বাবলম্বী। পুরানটেপরি গ্রামের চাষীরা জানান, এক সবজি চাষী সাড়ে তিন বিঘা জমিতে সবজির আবাদ কওে প্রতি বিঘায় উৎপাদিত সবজি বিক্রি করে আয় করেছেন প্রায় ৫০ হাজার টাকা। আনুসাঙ্গিক সকল ব্যয় হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। সে হিসাবে সবজি চাষ করে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকা হিসাবে সাড়ে তিন বিঘা জমিতে ৭৫ থেকে ৯০ হাজার টাকা ওই সবজি চাষীর ঘরে উদ্বৃত্ত হিসাবে থেকে যাচ্ছে। অন্য কোন কাজ বা অন্য কোন ফসল ফলিয়ে ওই বিপুল পরিমান উদ্বৃত্ত টাকা আয় করা সম্ভব নয়। অত্যন্ত লাভজনক হওয়ায় সামনের দিনে ওই সবজি চাষীর মতো গ্রামবাসী আরও অনেক বেশী জমিতে সবজি চাষের আগ্রহ প্রকাশ করেন। গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্ত্রী জানান,অতীতে আমাদের বেশী দাম দিয়ে বাইরে থেকে সবজি কিনে আনতে হতো।কিন্তু সবজিচাষের ব্যাপক উদ্যোগ গ্রহনের পর এলাকায় উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি হচ্ছে। ফলে এলাকাবাসী ও এলাকার সবজিচাষীরা লাভবান হচ্ছেন। ভবিষ্যতে সবজিচাষের পরিধি আরও বৃদ্ধির ব্যাপারে এলাকার কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। ওই দুই গ্রামের সবজিচাষীরা জানান,অত্যন্ত লাভজনক হওয়ায় ওই দুই গ্রামে বেগুন, ফুলকপি, বাধাকপি, পালংশাক, মরিচ,ধনেপাতা,আলুসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করা হচ্ছে। ওই সবজি চাষের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। সবজিচাষীরা তাদের উৎপাদিত সবজি শাহজাদপুর দ্বারিয়াপুর বাজার,শরিষাকোল বাজার ,কৈজুরীসহ উপজেলার বিভিন্ন এলাকা ও উপজেলার বাইরে পাইকারী বিক্রি করছে বেগুন ও ফুলকপি আকার প্রকারভেদে ৬’শ থেকে ৮’শ টাকা মনপ্রতি বিক্রি হচ্ছে। ওই দুই গ্রামে উৎপাদিত সবজির মান ভাল হওয়ায় আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও পাইকাররা এসে সবজির মাঠ থেকেই সবজি কিনে নিয়ে যাচ্ছে। ফলে উৎপাদিত সবজি বিক্রি নিয়ে সবজিচাষীদের তেমন কোন বেগ পেতে হচ্ছে না। এদিকে আব্দুল মোমিন,ছবুর মিয়ার মতো ওই দুই গ্রামের গ্রামের মুকুল প্রামানিক,মালেক প্রামানিক,পলান মিয়া,লতিফ মোল্লা,ফরহাদ আলী, আনছার প্রামানিক,আলিম প্রামানিক,সরোয়ার সরকার,আলম সরকার,দেলবার প্রামানিক,আলমাহমুদ প্রামানিক,গোলজার মিয়া,নজরুল আকন্দ,দুলাল প্রামানিকসহ শতশত সবজিচাষী সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন।তাদের ওই বিরাট সফলতা দেখে সবজিচাষে উৎসাহিত ও উজ্জীবিত হয়ে মাকড়কোলা,বাড়ই টেপরিসহ শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশেপাশের গ্রামে সবজি চাষ শুরু করেছেন। পুরানটেপরি ও চরনবীপুর গ্রামের সফল সবজিচাষীদের মতে,দেশের বেকার ও পরনীর্ভরশীল লোকেরা তাদের এ পেশা অনুকরণ করে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হয়ে উঠবেন-এটাই তাদের প্রত্যাশা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...