রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ শাহজাদপুরে মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ারদের ভাতার টাকা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (২৩জুন) সকালে কায়েমপুর, হাবিবুল্লাহনগর, পোতাজিয়া, রুপবাটি, নরিনা ইউনিয়নের মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ারাদের ৫ মাসের ভাতা প্রদানের কথা ছিল, নির্ধারিত সময়ে ভলেন্টিয়ারা তাদের প্রাপ্য ভাতা গ্রহনের জন্য শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে জড়ো হয়। অফিস থেকে তাদের জানানো হয় যে, তাদের ৫ মাসের ভাতা বাবদ ১৮হাজার টাকা হলেও ১৫ হাজার ৩ শত টাকা প্রদান করা হবে। এই সংবাদ ভলেন্টিয়ারদের মাঝে ছড়িয়ে পরলে মুহুর্তেই তাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। তারা ঘোষিত এই টাকা গ্রহন করবেন না বলে জানায় এবং স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করতে থাকে। জানা যায়, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ৫২টি কমিউনিটি ক্লিনিকের জন্য প্রায় ৯ মাস পূর্বে মোট ৩৭১ জন মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার(গঐঠ) অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকে চলতি জুন মাস পর্যন্ত মোট ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। বিক্ষোভ চলাকালীন উপস্থিত সাংবাদিকদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমাদের ভাতা ১৮ হাজার টাকার কাছে ১৫ হাজার ৩শত দিতে নিলে আমরা ভাতা না নিয়ে বিক্ষোভ ঘোষনা করি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে ১০% ভ্যাট বাবদ ও অডিট খরচ বাবদ ৫০০ টাকা এবং অন্যান্য খরচ কেটে নিয়ে আমাদের ১৫ হাজার ৩শত টাকা করে দিতে চায়। কিন্তু প¦ার্শবর্তী উপজেলায় ভাতা দিয়েছে ১৭ হাজার ৫শত টাকা করে এ কথা বলাতে আমাদেরকে হুকমী প্রদর্শন করে হাসপাতালের অফিস সহকারী কামকম্পিউটার অপারেটর সাখাওয়াত হোসেন। কিন্তু এ অভিযোগ অস্বীকার করে হাসপাতালের অফিস সহকারী কামকম্পিউটার অপারেটর সাখাওয়াত হোসেন বলেন আমি ১৬ হাজার ২শত টাকা দিতে চেয়েছি আর কোন হুমকি প্রদর্শন করি নাই। বাদবাকি টাকা কেন কম দেওয়া হবে এ বিষয়ে জানাতে চাইতে তিনি বলেন কর্তৃপক্ষ ভ্যাট ও অডিট খরচ এবং অন্যান্য খরচ বাবদ টাকা কেটে আমাকে ১৬ হাজার ২শত টাকা করে দিতে বলেছে। অডিট খরচ কাকে দিতে হয় এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর না দিয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাথে কথা বলতে বলেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর সাথে মুঠোফনে যোগযোগ করলে তিনি জানান, আমি অসুস্থ্যতার কারনে হাসপাতালে আজ আসতে পারিনি, সরকারি বিধিমোতাবেক ভলেন্টিয়ারদের যা ভাতা তাই প্রদান করা হবে হবে। তাদের প্রাপ্য ভাতা থেকে একটি টাকাও বঞ্চিত করা হবে না। যদি কেউ এ ব্যাপারে অনিয়ম করে তাহলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...