শাহজাদপুর প্রতিনিধিঃ জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বৈশাখী শাড়ির সিংহভাগই তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ সিরাজগঞ্জ থেকে সারাদেশে সরবরাহ করা হয়। ২০ দলীয় জোটের চলমান হরতাল আর অবরোধের মধ্যেও দেশের সর্ববৃহৎ কুটিরশিল্প তাঁতশিল্পের কেন্দ্র সিরাজগঞ্জের ৩টি তাঁতবস্ত্র বিক্রয়ের হাটে বৈশাখী শাড়ি বিক্রির ধুম পড়েছে। জেলার বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, উল্লাপাড়াসহ অন্যান্য উপজেলার বৈশাখী শাড়ি প্রস্তুতকারী তাঁতি ও শ্রমিকদের বর্তমানে মহাব্যস্ত সময় কাটছে। সিরাজগঞ্জের তাঁতবস্ত্র বিক্রয়ের হাট এনয়েতপুর, সোহাগপুর ও শাহজাদপুর কাপড়ের হাটে বিপুল পরিমাণে বৈশাখী শাড়ি বিক্রি হচ্ছে বলে তাঁতিরা জানিয়েছে। দেশের সব বয়সের শিশু, কিশোরী ও নারীদের চাহিদা অনুযায়ী এ অঞ্চলের তাঁতিরা আগেভাগেই দৃষ্টিনন্দন ও বাহারি রং ও ঢংয়ে বৈশাখী শাড়ি প্রস্তুত করেছেন। স্থানীয় তাঁতিরা জানিয়েছেন, ২০ দলীয় জোটের হরতাল আর অবরোধের ভেতরেও বৈশাখী শাড়ি বিক্রির হারে কোনো ভাটা পড়েনি। অন্যান্য বছরের মতোই এবারও বিভিন্ন রকম ও ধরনের বৈশাখী শাড়ি বিক্রি হচ্ছে হাটগুলোতে। দেশের সব ধরনের ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে স্থানীয় তাঁতিরা প্রতি পিস বৈশাখী শাড়ি ২৫০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি করছেন। ২০ দলীয় জোটের দীর্ঘদিনের হরতাল আর অবরোধের মধ্যেও উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাদপুর কাপড়ের হাটসহ সিরাজগঞ্জের তাঁতবস্ত্রের হাটগুলোতে তাঁতবস্ত্রের বেচাকেনা অনেকটা কমে গেলেও পহেলা বৈশাখ আসার প্রায় ৩ সপ্তাহ পূর্ব থেকেই জেলার তাঁতবস্ত্রের ৩টি হাট ও তাঁতপল্লীগুলো ফের মুখর হয়ে পড়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
স্বাস্থ্য
করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৬৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৬৬১ জন।এ...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
