শাহজাদপুর প্রতিনিধি :: গত ৩ দিন ধরে শাহজাদপুর উপজেলার করতোয়া-ফুলজোর বালু মহলের শ্রমিক ও কর্মচারীরা ড্রেজার মেশিন ভাংচুর ও চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। ফলে শাহজাদপুর উপজেলার করতোয়া-ফুলজোর বালু মহল থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এ ব্যাপারে এ বালু মহলের ইজারাদার মেসার্স টুম্পা এন্টারপ্রাইজের মালিক কে এম নাছির উদ্দিন বলেন, গত ৩ মাস আগে ১ লাখ টাকার চাঁদার দাবীতে তার ম্যানেজার শহীদ আলীকে মারপিট ও ড্রেজার মেশিন ভাংচুর করে। এতে তার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় । ফলে তিনি রতনকান্দি গ্রামের ২৩ জন কে আসামী করে শাহজাদপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলার ৫ জন আসামী আদালত থেকে জামিন নিলেও অপর আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় অবিলম্বে তাদের গ্রেফতারের দাবিতে এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়েছে। সকল আসামীদের গ্রেফতার করা হলেই এ ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে তিনি জানান। অপরদিকে রতনকান্দি গ্রামবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যাক্তি জানান, ড্রেজার মেশিন দিয়ে অতিমাত্রায় বালু উত্তোলনের ফলে করতোয়া নদীর পাড় ভেঙ্গে অনেকের ফসলী জমি ও বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে এ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে তাদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোন মুহুর্তে হামলা সংঘর্ষের ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক সংঘর্ষের আশংকা নাকোচ করে দিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
