সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হরিনাথপুর গ্রাম থেকে রুবেল খান (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুবেল খান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার পর ঢাকায় গার্মেন্টেসে কাজ করতেন রুবেল। করোনা ভাইরাসের কারণে ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন তিনি। গ্রামে এসে বেকার অবস্থায় চলতে থাকেন। এক পর্যায়ে কয়েকজনের কাছে কিছু টাকাও ধার নেন। ঈদের মধ্যে এসব ঋণ পরিশোধের জন্য বাবা-মার কাছে টাকা চান রুবেল। টাকা না দেওয়ায় অভিমানে শুক্রবার (২৩ জুলাই) রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুবেল।
খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
