ডেস্কঃ শারীরিক গঠনে একটু মোটা হওয়ায় কোনো ছবিতেই পরিনীতিকে বিকিনি পরে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু যেভাবে হাওয়া বদল হচ্ছে তাতে বিকিনি না পরতে পারলে তো টেকাই যাবে না! তাই এবার নিজের শরীর ঠিক করতে আদাপানি খেয়ে নেমেছেন বলিউড তারকা পারিনীতি চোপড়া।
২০১১ সালের ‘লেডিস ভার্সেস রিকি ভাল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। যদিও একজন ইনভেস্টার ব্যাংকার হতে চেয়েছিলেন পারিনীতি । আর যে জন্য ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রিও নেন। তবে ২০০৯ সালে ভারতে এসে ইয়াশ রাজ ফিল্মসে জনসংযোগ পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে অবশ্য তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন।
এখন অভিনয়টাকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কিন্তু হালে টিকে থাকতে হলে যে নিজেকে একটু পাল্টাতে হবে সেটা ভালো করেই বুঝেছেন পারিনীতি। আর সে জন্যই নাকি রোগা হচ্ছেন তিনি। ইতিমধ্যেই ডায়েট চার্ট তৈরি করে ফেলেছেন। জিমে যাচ্ছেন ওজন ঝরাতে। ওজন কমানোর বিষয়ে তিনি নাকি রীতিমতো সিরিয়াস। যত দ্রুত সম্ভব বিকিনি পরে তিনি দর্শকদের চমকে দিতে চান।
এ প্রসঙ্গে পারিনীতি বলেন, ‘আমি নিশ্চিত যে, বিকিনি পরে আমাকে দেখা যাবে। কিন্তু তার জন্য সঠিক সুযোগ পাওয়া চাই। ওই পোশাকে যাতে আমাকে ভালো লাগে, তার জন্য আদর্শ শরীর তৈরি করতে আমি চেষ্টা করছি।’-ওয়েবসাইট
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
অধঃস্তন আদালতের কর্মচারীদের তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শাখার উদ্যোগে বাংলাদ...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
