শাহজাদপুর প্রতিনিধিঃ চলতি মৌসুমে ধানের ন্যায্য মূল্য প্রদানসহ ১০ দফা দাবিতে আজ শাহজাদপুরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ১০ দফার অন্যান্য দাবি গুলো হল, ধান সহ সকল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বিক্রয় যোগ্য সব ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা, পর্যাপ্ত খাদ্য গুদাম ও উন্নত হিমাগার গড়ে তোলা, বিনামূল্যে সেচ ও সুদ মুক্ত কৃষি ঋণ চালু করা। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জাতীয় কৃষক খেতমজুর সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় রায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সঞ্জয় রায় বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করে এদেশের কৃষক। অথচ কৃষি ও কৃষক আজ হাজারো সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে সবচেয়ে অবহেলিত থাকা কৃষকের স্বার্থে আজ পর্যন্ত কৃষিনীতি ও ভূমিনীতি প্রনয়ণ করা হয়নি। প্রকৃত কৃষকের হাতে জমি নেই, অধিকাংশ জমির মালিক অকৃষক। বিগত কয়েক বছরে গরীব কৃষকরা উৎপাদনের খরচ ও ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্রমাগত লোকসান গুনছেন। তিনি বলেন, চলতি বছর অঞ্চল ভেদে কৃষকদের বোরো ধান উৎপাদনে মণ প্রতি খরচ হয়েছে সাড়ে ৭শ’ থেকে ৮শ’ টাকা। অথচ বাজারে মণ প্রতি ধানের দাম ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা। সরকারিভাবে প্রতি মণ ধানের দাম ৮শ’ ৮০ টাকা নির্ধারণ করা হলেও প্রকৃত কৃষক সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান দিতে পারছে না। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এক শ্রেণির মধ্যসত্ত্ব ফরিয়া বাজার নিয়ন্ত্রণ করে এর সুফল ভোগ করছে। ন্যায্য মূলে ধান বিক্রয় করতে না পারলে কৃষকের কষ্টার্জিত উৎপাদিত ধানের উৎসব বেদনার অশ্রুতে ভেসে যাবে। তাই কৃষকের প্রধান প্রধান সমস্যাগুলো নিরসনের লক্ষে ধান সহ সকল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সরকারি রেটে সরাসরি খোত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা সহ ১০ দফা দাবি পূরণের আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদ আলী, কাজী শওকত, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতা রাজীব আহমেদ ও সিরাজগঞ্জ জেলা ছাত্র নেতা সাজু আহমেদ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
