পাশাপাশি দেশের নানা ক্রান্তিকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাইএসোসিয়েশন আর্তমানবতার কল্যাণে যথাসাধ্য ভূমিকা পালন করে থাকে।
গোটা বিশ্ব আজ কোভিড ১৯ ভাইরাসের সংক্রমনে দিশেহারা,আমাদের প্রিয় দেশও এই ছোবলের বাইরে নয়। আমাদের মাতৃভূমি আজ স্থবির হয়ে পড়েছে, প্রতিদিন চারিদিকে মৃত্যুর মিছিল চলছে, মানুষ আতংকিত। সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড দৃশ্যত বন্ধ হয়ে গেছে, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজবিহীন হয়ে অসহায়ের মতো দিনাতিপাত করছে। হতদরিদ্র মানুষগুলো অনেকেই আজ নিরন্ন এবং চাতক মতো তাকিয়ে আছে কিছু সাহায্য পাওয়ার আশায়। চারিদিকে যেন দুর্ভিক্ষাবস্থা, এই মানবিক বিপর্যয়ের সময়ে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দের অনেকেই নানা সহায়তা নিয়ে মানবতার সেবায় অবদান রেখে চলেছে।
আর্ত মানবতার সেবার অংশ হিসেবে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় দুস্থ ও হতদরিদ্র মানুষকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করে।
আজ ২০ জুন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলামের উপস্থিতেতে এবং এলামনাই এসোসিয়েশনের সদস্য মোঃ রফিকুল ইসলাম, হাসিবুল হাসান শান্ত, আরিফ হাসান সিন্ধু সহ অনেকের প্রত্যক্ষ সহযোগিতায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দুইশত পরিবারের মাঝে অত্যন্ত সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক জনাব খন্দকার শামছুল হক সজল মানবিক সহায়তার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বলেন ভবিষ্যতের দিনগুলোতেও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মানব কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
