সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
নিহত আছিয়া খাতুন উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামে মনছুর রহমানের স্ত্রী ও আলিমুদ্দিন প্রামাণিকের মেয়ে। ঘটনাটি মঙ্গলবার(৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঘটে। এবং থানা পুলিশকে না জানিয়ে নিহতের লাশ তড়িঘড়ি করে দাফনের অভিযোগ উঠেছে।
সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের ছবি তুলতে চাইলে তাতেও বাঁধা প্রদান করা হয়েছে। নিহত আছিয়া খাতুন সাঁতার কাটতে জানলেও মৃগী রোগী হওয়ায় স্বল্প পানির ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে বলে তার স্বজনদের দাবী।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার(৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে পাতা কুড়াতে গিয়ে ডোবায় পড়ে যায় আছিয়া। এ সময় তার শিশুকন্যা মাহি (৫) চিৎকার চেচামেচি করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক গোপালকে দিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করে। এতে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
ডোবায় পরে মৃত্যুর বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি অবগত নন বলে জানান।
অপরদিকে, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশারের কাছে জানান, বিষয়টি জানতে পেরেছি এবং বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে খবর নেয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
