সোমবার, ২৩ মার্চ ২০২৬
শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার শ্যালক রবিউল ইসলামের বাড়ির গুদামঘর থেকে ৩৫ মন খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে প্রায় ১৪’শ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার খুকনী ইউনিয়নের রুপনাই গাছপাড়া গ্রামের মৃত সোনাউল্লাহর ছেলে রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় সরকারি বিভিন্ন কর্মসূচির চাল কেনাবেচা করে আসছেন। সোমবার রাতে এমন সংবাদ পেয়ে থানা শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসনের নেতৃত্বে এনায়েতপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে রবিউলের বাড়ির গুদামঘর থেকে ১০ টাকা কেজি দরের প্রায় ১৪’শ কেজি চাল জব্দ করা হয়। এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও অন্যান্য বস্তায় ভরা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন আগেই সটকে পড়েন। এ ব্যাপারে খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া বলেন,‘এ চাল বেচাকেনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। ডিলার ও কার্ডধারীদের কাছ থেকে এসব চাল রবিউল কিনে ব্যবসা করে।’ এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন নেতৃত্বে রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়। শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন বলেন, চাল উদ্ধারের ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...