রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ লটারি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভর্তি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এস.এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহাদৎ হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক শামীমা নাহার প্রমুখ। লাটারি বাছাইকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা বলেন, সবার উপস্থিতিতে লাটারির মাধ্যমে স্বচ্ছভাবে বাছাই করেই ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শেষ করা হলো। যাদের ভাগ্যে ভর্তির সুযোগ এসেছে তাদেরকে জানাই অভিনন্দন এবং যারা সুযোগ পায় নি, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ভালোভাবে লেখাপড়া করার জন্য আহবান করছি। উল্লেখ্য, মোট ৭ শ’ ৪৯ জন ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন করেন, তার মধ্যে লটারির মাধ্যমে ১ শ’ ১০ জন এবং ১০ জনকে মুক্তিযোদ্ধা, প্রতিবন্দ্বী, সরকারি কর্মচারী কোটায় ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...