বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : সাংবাদিক শিমুল হত্যা মামলায় রিমান্ড শেষে শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুসহ ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৫ দিনের রিমান্ড শেষে মেয়র মিরুসহ ৬ আসামীকে আজ শনিবার ১১টার সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃতরা হলেন, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য কে এম নাসির উদ্দিন (৪৮), হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক। বিজ্ঞ আদালতের জেনারেল রেজিষ্টার অফিসার (জিআরও) আতাউর রহমান ও মামলারতদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক ( তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৭ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম মেয়র মিরুসহ ৬ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানী শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্বপালনকালে পৌর মেয়র ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হয়ে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুরে ঢাকা যাবার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন নাহার বাদি হয়ে ১৮ জন নামীয় ও ২৫/৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মেয়র মিরুসহ গ্রেফতরকৃত ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

ওয়াশিংটন জঙ্গিদের অবস্থানে দফায় দফায় বিমান হামলা করছে।