রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

৬৭, সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসন থোকে ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. এম এ মুহিত  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে শাহজাদপুরবাসী।  

এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, শাহজাদপুরের মা, মাটি ও মানুষের নেতা ক্লিন ইমেজের অধিকারী বিশিষ্ট সমাজসেবক প্রফেসর ড. এম এ মুহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শাহজাদপুরবাসী আনন্দিত। ড. এম এ মুহিত শাহজাদপুরসহ দেশ ও দশের উন্নয়নে - কল্যাণে অতীতের মতোই দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবেন বলে শাহজাদপুরবাসী মনেপ্রাণে বিশ্বাস করে। 

 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মাদলা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাঘাবাড়ী কিংস চ্যাম্পিয়ন

খেলাধুলা

শাহজাদপুরে মাদলা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাঘাবাড়ী কিংস চ্যাম্পিয়ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রহ.) ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট ফাইনাল

সিরাজগঞ্জে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় পণ্যবাহী ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার...