সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিদের মালপত্র ক্রোকের জন্য গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে পুলিশ।
এদিন আরও পাঁচ আসামির মালপত্র ক্রোক করা হয়েছে। শিমুল হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বহিষ্কৃত পৌর মেয়র হালিমুল হক মিরুর গ্রামের বাড়ী শাহজাদপুরের নলুয়া ও পার্শ্ববর্তী বাড়াবিল গ্রামে এ অভিযান চলে। অভিযানে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. ইয়াসিন আলী, আবদুর রাজ্জাক, জহির প্রামাণিক, মোহাম্মদ আলী ও কামাল হোসেনের বাড়ি থেকে খাট, আলমিরা, আলনাসহ অন্যান্য আসবাবপত্র ক্রোক করা হয়। এদিকে, পুলিশের অভিযানের খবর পেয়ে নলুয়া গ্রামের অপর তিন আসামি লিটন, রবিউল ও মানিকের স্বজনরা মালপত্র আগেই অন্যত্র সরিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম রাকিবুল হক রাকিবের নেতৃত্বে এসআই গোলজার হোসেন ও এসআই তৈয়ব আলী পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান। ওসি খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, আদালতের নির্দেশে এ অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। এর আগে মঙ্গলবার দিনভর ও সন্ধ্যার পরপর শাহজাদপুরের পারকোলার মোস্তাফিজুর রহমান পীযূষ, রামবাড়ির সোহেল আকন্দ, চুনিয়াখালিপাড়ার আবু হানিফ এবং আন্দারকোটা মহল্লার আপনের বাড়িতে অনুরূপ অভিযান চালায় পুলিশ। সোমবার শিমুল হত্যা মামলার ধার্যকৃত শুনানির তারিখে পলাতক আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে মালপত্র ক্রোকের আদেশ দেন শাহজাদপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক। আগামী ২২ আগস্টের মধ্যে পলাতক ২৪ জনের মালপত্র ক্রোক করার জন্য পুলিশের প্রতি আদালতের নির্দেশ রয়েছে।সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...
