শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে কৈজুরি ইউনিয়ন পরিষদে আয়োজিত উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামিম আহম্মেদ। এছাড়াও অত্র ইউপির সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ২০১৫-১৬ অর্থ বছরের মোট ২,৯১,০৪,১৫০/=( দুই কোটি একানব্বই লক্ষ চার হাজার একশত পঞ্চাশ) টাকা বাজেট ঘোষণা করেন। এতে মোট ব্যায় ধরা হয়েছে ২,৯০,৩০,০৫০/= (দুই কোটি নব্বই লক্ষ ত্রিশ হাজার পঞ্চাশ) টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৪,১০০/= ( চোয়াত্তর হাজার এক শত টাকা)। উক্ত বাজেট ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
