বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক করে গ্রামবাসী। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পশু ডাক্তারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেয় শাহজাদপুরের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন। প্রতারক পশু ডাক্তার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বেখুয়া গ্রামে মৃত নুরুল ইসলামের ছেলে আতাউর রহমান (৫৭)। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আলাল হোসেনের বাড়িতে গিয়ে অভিযুক্ত আতাউর রহমান নিজেকে গরুর ডাক্তার পরিচয় দিয়ে জানায় আপনার খামারের গরুর জন্য আপনার নামে ব্র্যাক থেকে ৯ হাজার টাকার ঔষধ বরদ্দ হয়েছে। তিনি আলালকে বলেন এখন যদি নেন তাহলে ১৭শো টাকায় নিতে হবে আর যদি পরে নেন তাহলে সেটা ৯ হাজার টাকায় কিনতে হবে। তখন আলাল রাজি হলে ভুয়া ডাক্তার তার গরুকে ইন্জেকশনের মাধ্যমে ঔষধ প্রয়োগ করতে থাকে। ডাক্তারের ইনজেকশন দেওয়ার প্রক্রিয়া সন্দেহজন মনে হয় আলালের। পরে সে উপজেলা পশু হাসপাতালের পোরজনা ইউনিয়নের কর্মকর্তাকে মোবাইলে কল দিলে তিনি ঘটনাস্থলে আসেন। যাচাই বাছাই শেষে তিনি উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মীর কাওছার হোসেনকে বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থলে ডাঃ মীর কাওছার হোসেন উপস্থিত হন এবং উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহাকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে শাহজাদপুরের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। অভিযোগের বিষয়টি তৎক্ষনাত তদন্ত করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে আরো বেশ কয়েকজন অভিযুক্ত আতাউর রহমানের প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ভুয়া গরুর ডাক্তারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মীর কাওছার হোসেন বলেন, গ্রামে গজিয়ে উঠেছে অসংখ্য ভুয়া পশু ডাক্তার। যাদের এবিষয়ে নুন্যতম কোন অভিজ্ঞতা বা প্রাতিষ্ঠানিক সনদ নেই। এরা গ্রামে ঘুরেঘুরে পশু মালিকদের বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে চিকিৎসা সেবা দিয়ে অর্থ হাতিয়ে নেয়। গ্রামের লোকেরা সহজ সরল হওয়ায় তাদের মিথ্যা কথার জালে বন্দী হয়ে তাদের অসুস্থ পশুকে চিকিৎসা করায়। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পশু মালিক অভিযোগ করলে ঐসমস্ত পশু ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...