বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
d7998213a00d452cc5a0123c1d5c9d30_XL শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার সূচকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ৷ তবে পিছিয়ে আছে নেপাল ও ভুটানের চেয়ে৷ কিন্তু এতে উল্লসিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা৷ অষ্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের ‘বিশ্ব শান্তি সূচক' অনুযায়ী ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম৷ বাংলাদেশের এ অবস্থান ‘মধ্যম' পর্যায়ের বলে তাদের মূল্যায়নে বলা হয়েছে৷ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়৷ সেখানে ভুটান ও নেপাল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে৷ তবে পাকিস্তান, ভারত ও আফগানিস্তান বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে৷ সূচকে ১৪৩তম অবস্থানে রয়েছে ভারত৷ আর ১৫৪তম অবস্থানে থাকা পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করা হয়৷ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আফগানিস্তানে৷ যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬১তম, যার পরেই রয়েছে সূচক অনুযায়ী সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশ সিরিয়া৷ সমাজে বিদ্যমান সহিংসতা, হত্যা, বেসামরিক নাগরিকের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে ওই সূচক নির্ণয় করা হয়৷ এক্ষেত্রে সমাজে শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্ত এবং সন্ত্রাসী তৎপরতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে৷ সহিংসতা দেশগুলোর অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছে তাও বিবেচনায় আনা হয়েছে৷ বিশ্ব শান্তি সূচকে আইসল্যান্ড প্রথম৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া৷ সূচক অনুযায়ী শান্তি ও স্থিতিশীলতায় প্রথম দিকের অন্য দেশগুলো হলো নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, ক্যানাডা, জাপান, বেলজিয়াম ও নরওয়ে৷ এশিয়ার মধ্যে জাপানই সবচেয়ে শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে৷ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকায় উল্লসিত হওয়ার কিছু নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঐ তিনটি দেশে দ্বন্দ্ব সংঘাত বেশি এতে কোনো সন্দেহ নেই৷ তাদের এমন কিছু সমস্যা আছে যা বাংলাদেশে নেই৷'' অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘‘তবে এটা আসলে খারাপের মধ্যে তুলনা৷ এই তুলনায় বাংলাদেশকে ভালো না বলে মন্দের ভালো বলা যেতে পারে৷'' তিনি বলেন, ‘‘বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার ব্যাপরে বাংলাদেশের নাগরিকরা কি মনে করেন সেটাই আসল বিষয়৷ তারা বর্তমান পরিস্থিতি নিয়ে তুষ্ট কী না তা-ই দেখার বিষয়৷ আমি মনে করি বাংলাদেশের মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট নয়৷'' অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘‘বাংলাদেশে রাজনৈতিক সংঘাত আছে, আছে হত্যা-গুম৷ আর আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবসময়ই আলোচনায় থাকে৷'' এরসঙ্গে যদি গণতন্ত্রিক ব্যবস্থা, নির্বাচন, বিরোধী দলের অবস্থান, বাক স্বাধীনতা এই বিষয়গুলোকে বিচেনায় নেয়া হয় তাহলে শান্তি ও স্থিতিশীলতার দেশ হতে হলে বাংলাদেশকে আরো অনেক পথ হাঁটতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক৷

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...